মৌলভীবাজার ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন, দ্বিতীয় ব্যাচ আজ শুরু

বুধবার (৩ মে) জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের আরো দক্ষ, সাহসী ও কৌশলী করে গড়ে তুলতে তিনদিন ব্যাপী ফ্রি-প্রশিক্ষণ কর্মশালা ৩মে, রাত ১২ টায় সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (BMSF) আয়োজনে পহেলা মে রাত ৮টায় ভার্চুয়ালে সারাদেশের ২শ সাংবাদিককে নিয়ে কোর্সটি শুরু হয়। ৩ মে কোর্সটির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

এতে সারাদেশের ২শ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী সেশন আজ বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হবে।

সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতায় নীতি নৈতিকতা, গঠনমূলক আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল নিরাপত্তা আইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা সৃষ্টি, গুজব ঠেকাতে করণীয় বিষয়ক ধারণা দেয়া হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব ও মডারেটরের দায়িত্ব পালন করেন।

অতিথি ও রিসোর্স পারসন হিসেবে অভিজ্ঞতা বিনিময় করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ও বিএমএসএফের আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, গণমাধ্যম বিষয়ক গবেষক ও প্রবাসী সাংবাদিক ড. মুজিবুর রহমান দফতরী, বাংলাদেশী পতাকাবাহী বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার, ঢাকা পোস্টের কান্ট্রি এডিটর মাহবুবুর রহমান সোহাগ, সময় টেলিভিশনের রতন সরকার, আমাদের সময়ের মেহেদী হাসান, বিএমএসএফের আইটি প্রধান ও গবেষক ড. তাওহীদ হাসান, আইটি উপ-প্রধান হাসানুর রহমান সুমন বিভিন্ন বিষয়ের ওপর সেশন পরিচালনা করেন।

গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সংগঠনটি নানা কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে শাখাসমুহের অংশগ্রহণে ১৪ দফার স্বপক্ষে প্রচার প্রচারণা, সাংবাদিক প্রশিক্ষণ, আলোচনাসভা, গুণীজন সম্মাননা, সেরা,সাহসী ও প্রবীণ সাংবাদিকদের সম্মাননা, সেরা শাখা ও সেরা সংগঠকের সম্মাননা, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন সদস্য সংগ্রহ। এ সকল কর্মসূচী সফল করতে শাখা সমুহের সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র আগামী ২০ মে ঢাকায় অনুষ্ঠিতব্য আয়োজনে বিতরণ করা হবে বলে আয়োজক সংস্থা বিএমএসএফের পক্ষ থেকে বলা হয়েছে।

সংগঠনটি ইতিপূর্বে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১ হাজার সাংবাদিককে বুনিয়াদি ও ৩শ জনকে সাংবাদিকতায় লিডারশীপ প্রশিক্ষণ প্রদান করে।

প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টিবোর্ডের সদস্য, জাতীয় পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

বক্তারা সরকারের মাননীয় আইনমন্ত্রী কর্তৃক বুধবারে গৃহীত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনকল্পে বিশেষ কমিটি গঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ৩২ ধারা বাতিলসহ সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধাগ্রস্থ করে এমন ধারা সকল সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দের সমন্বয়ে চিহ্নিত করে সংশোধন করতে অনুরোধ জানান। এছাড়া সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন,সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে আইডি কার্ড প্রদানসহ জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তোলেন।

মুক্তবার্তা২৪.কম/ ২০২৩/০৫/০৪ সউহে

পবিত্র শবে বরাত আজ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন, দ্বিতীয় ব্যাচ আজ শুরু

আপডেট সময় ০৭:০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩