মৌলভীবাজার ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

পর্যটকদের দর্শনীয় স্থান বাইক্কা বিল ৯দিন বন্ধ থাকবে

ফাইল ছবি

সৈয়দ ছায়েদ আহমেদ::

সিলেটের পর্যটন শিল্পে অন্যতম দর্শনীয় স্থান মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিলের নির্মিত স্থাপনা সংস্কারকাজের জন্য টানা ৯দিন বন্ধ থাকবে।

সোমবার (২৬ ডিসেম্বর) থেকে হাইল হাওরের বাইক্কা বিল পাখির অন্যতম এ দর্শনীয় স্থান উপজেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে। আগামী বছর ২০২৩ সালের ৩ জানুয়ারী পর্যন্ত পর্যটকদের জন্য এ দর্শনীয় স্থানটি বন্ধ থাকবে। সংস্কার কাজ শেষে করার পর জনগন ও পর্যটকদের জন্য বাইক্কা বিল উম্মুক্ত করা করা হবে।

এদিকে গতকাল মমঙ্গলবারও দেখা যায়, প্রচুর পর্যটক বাইক্কা বিলের সুন্দর্য্য দর্শনের জন্য ভীড় জমিয়েছেন। তারা অনেকেই জানান, সংস্কার কাজের জন্য বন্ধ থাকার কথা তারা না জেনে এসেছেন।

সিলেটের বালাগঞ্জের আউয়াল নামের এক পর্যটক জানান, তারা কয়েকজন বন্ধু মিলে এসেছিলেন বাইক্কা বিলের পাখি দেখার জন্য। কিন্তু বন্ধ থাকার কারণে তারা হতাশ হয়েছেন।

বাইক্কা বিল ব্যবস্থাপনার দায়েত্বে থাকা বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটির কার্যনির্বাহী সদস্য মিন্নত আলী বলেন, ‘গতকাল থেকে বাইক্কা বিলে রক্ষণাবেক্ষণ কাজের জন্য পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গতকাল অনেক পর্যটক না জেনে এসেছিলেন। আমরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়েছি। এখানে পর্যটকদের জন্য তৈরি করা ব্রিজ, গাড়ি পার্কিং ইত্যাদি সৌন্দর্যবর্ধনের কাজ হচ্ছে। অনেক জায়গায় রং করা হচ্ছে। এসব কাজ সম্পন্ন হলে এখানকার সৌন্দর্য আরও বাড়বে।’

ফাইল ছবি

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, সংস্কারকাজের মধ্যে ব্রিজ, পার্কিং ব্যবস্থা, শৌচাগার সংস্কার করা হবে। এখানে পর্যটকদের জন্য বিভিন্ন প্রাণীর ছবি বাধাই করা রয়েছে। যেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। এসব নতুন করে লাগানো হচ্ছে। এসব কাজের জন্য মূলত ৯ দিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময়টুকু পর্যটকদের ধর্য্য ধরার জন্য তিনি অনুরোধ করেন।

পাখি ও মাছের অভয়াশ্রম বাইক্কা বিলে সারা বছরই পাখির আনাগোনা থাকে। তবে শীতকালে এখানে অতিথি পাখি দেখা যায়। এছাড়াও বাইক্কা বিলে শাপলা ও পদ্মফুলও পর্যটকদের আরো মুগ্ধ করে। পাখি দেখতে পর্যটকদের জন্য এখানে তৈরী করা হয়েছে ওয়াচ টাওয়ার। প্রায় সারা বছরই এখানে পর্যটকেরা ঘুরতে আসেন।

মুক্তবার্তা২৪.কম/

পবিত্র শবে বরাত আজ

পর্যটকদের দর্শনীয় স্থান বাইক্কা বিল ৯দিন বন্ধ থাকবে

আপডেট সময় ১২:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২