মৌলভীবাজার ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

ব্যাংককের হাসপাতালে নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামীর মৃত্যু

বাংলাদেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি তাঁর স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩:০৩ মিনিটে আমাকে সারাজীবনের জন্য একা করে চলে গেছে।”

দীর্ঘদিন ধরে শাহাদাৎ হোসাইন ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। তাঁর জীবন রক্ষায় তনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। গত ৭ অক্টোবর এক ফেসবুক স্ট্যাটাসে তনি লিখেছিলেন, “জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা।”

এসময় তিনি সবার কাছে দোয়া চেয়ে লিখেছিলেন, “সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।”

শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন। রোবাইয়াত ফাতিমা তনির জন্য তিনি শুধুমাত্র একজন জীবনসঙ্গীই নন, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস ছিলেন। তনির ব্যবসায়িক প্রতিষ্ঠানের উন্নতিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

তনির ব্যক্তিগত জীবন ও পেশাগত সফলতা

তনির জীবনে শাহাদাৎ হোসাইন দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বিচ্ছেদের পথে হাঁটেন এবং পরে ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। এই দম্পতি তাঁদের বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন। ফেসবুক লাইভে এলে তনিকে নানারকম ট্রলের মুখে পড়তে হতো। তবে এসব বিষয়ে তিনি কখনোই তোয়াক্কা করেননি।

বর্তমানে তনি ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী। সারাদেশে তাঁর ১২টি শোরুম রয়েছে। নিজের ঘরে শান্তি খুঁজে পাওয়াই তাঁর জীবনের মূলমন্ত্র বলে বিভিন্ন সংবাদমাধ্যমে অভিমত দিয়েছেন।

শোকের ছায়া

শাহাদাৎ হোসাইনের মৃত্যুতে তনির জীবনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি জানান, জীবনসঙ্গীর এভাবে চলে যাওয়া তাঁর জন্য এক অসহনীয় ক্ষতি।

তাঁর ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং ব্যবসায়িক সহকর্মীরা তনির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সবাই তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া করেছেন, যেন তিনি এই কঠিন সময় অতিক্রম করতে পারেন।

পবিত্র শবে বরাত আজ

ব্যাংককের হাসপাতালে নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামীর মৃত্যু

আপডেট সময় ০৩:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫