মৌলভীবাজার ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo নিজ এলাকায় ফিরেই হাসপাতালে এমপি হাজী মুজিব; স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার Logo ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪ Logo রমজানে সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায় Logo ডা. শফিকুর রহমান ও নাহিদ বাসায় যাচ্ছেন তারেক রহমান Logo নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ Logo ৫৫ বছর পর মৌলভীবাজার-৪ আসনে বিএনপির ঐতিহাসিক জয়, বিশাল ব্যবধানে ধানের শীষের বিজয় Logo শ্রীমঙ্গলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন; ভোটদানের হার ৫০-৫৫ শতাংশ হবার সম্ভাবনা Logo মৌলভীবাজার-৪ এ ত্রিমুখী লড়াই: ঐতিহ্য বনাম নতুন সমীকরণ; কেন্দ্রভিত্তিক উপস্থিতিই নির্ধারণ করবে ফল Logo ছুটি চাইছিলাম পেলাম না, ছেলেটা মারা গেলো, ধন্যবাদ বাংলাদেশ পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে বালু ব্যবসায়ীদের ছোড়া গুলিতে চার গ্রামবাসী আহত হয়েছেন।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ফেরন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর এলাকায় মেঘনা নদীতে ‘সামিউল ট্রেডার্স’ ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। অভিযোগ রয়েছে, ইজারার নির্ধারিত সীমানা অতিক্রম করে উত্তোলনকারীরা চরলাপাং গ্রামসংলগ্ন এলাকায় বালু তুলছিল। এতে গ্রামটির কৃষিজমি ও আশপাশের বসতি নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে দাবী স্থানীয়দের। রোববার সকালে পুনরায় ওই এলাকায় বালু উত্তোলন শুরু হলে গ্রামবাসী বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকাযোগে আসা একদল সশস্ত্র ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে বলে তিনি জানান।

মুক্তবার্তা২৪.কম/ সউহে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিজ এলাকায় ফিরেই হাসপাতালে এমপি হাজী মুজিব; স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪

আপডেট সময় ০৫:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬