মৌলভীবাজার ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সিলেটে ২২ জানুয়ারি থেকে পাম্পে ধর্মঘটের ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • 803

সিলেটে জ্বালানি তেল সংকট চলছে বেশ কিছুদিন ধরে। চট্টগ্রাম থেকে রেলের ওয়াগন সিলেটে অনিয়মিতভাবে আসা, বিভিন্ন প্লান্ট বন্ধ থাকাসহ একাধিক কারণে এ জ্বালানি সংকট চলছে। এ অবস্থায় আগামী রোববার (২২ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি। শনিবার দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার একটি কনভেশন হলে জরুরি সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, সিলেটে পেট্রোল, অকটেন ও ডিজেলের সংকট চলছে গত কয়েকমাস ধরে। বিশেষ করে সেচ মৌসুম শুরু হওয়ায় ডিজেলের সংকট আরও তীব্র হয়। প্রতিদিন সিলেট জেলায় ১০ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও ব্যবসায়ীরা পাচ্ছেন মাত্র ২-৩ লাখ লিটার। ফলে সংকট আরও প্রকট হয়ে উঠে। ব্যবসায়ীদের অনেকে আশুগঞ্জ ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করে সিলেটের বিভিন্ন পাম্পে পৌঁছে দিচ্ছেন। কিন্তু চাহিদা পূরণ না করতে পারায় শনিবার ধর্মঘটের ডাক দেন জ্বলানি ব্যবসায়ীরা।

এ বিষয়ে অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানিয়েছেন, দীর্ঘদিন থেকে সিলেটের ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। বার বার এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হয়। কিন্তু কোনো সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন।

তিনি জানান, আগামী বুধবার থেকে সিলেটের ব্যবসায়ীরা ডিপো থেকে তেল নেবেন না। ২২ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বিক্রি বন্ধ রাখবেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য দেন সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ীরা।

এ বিষয়ে পদ্মা ও যমনুা জ্বালানি কোম্পানি সিলেট ডিপোর দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করলেও তারা বক্তব্য দিতে রাজি হননি। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, জ্বালানি সংকটের সমাধানের ক্ষমতা তাদের হাতে নেই। জ্বালানি আসে চট্রগ্রাম থেকে। সেখান থেকে নিয়মিত তেলের ওয়াগন না আসলে তারা সরবরাহ করতে পারেন না। তিনি চট্রগ্রামেও সংকটের কথা জানান।

মুক্তবার্তা২৪.কম/ ২০২৩/০১/১৫ সউহে

ট্যাগস :

পবিত্র শবে বরাত আজ

সিলেটে ২২ জানুয়ারি থেকে পাম্পে ধর্মঘটের ঘোষণা

আপডেট সময় ০৬:৩৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩