মৌলভীবাজার ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারে টাকা না দেওয়ায় বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা!

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে মাত্র ৫০০ টাকা না দেওয়ার জেরে বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যার মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই (১৬) জড়িত থাকার প্রমাণ মিলেছে।

ঘটনার তিন দিন পর, সোমবার (১১ আগস্ট) মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা।

তিনি জানান, ৮ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে নিহত আব্দুর রাহিম রাফি (২৪)-এর ছোট ভাই তার কাছে ৫০০ টাকা দাবি করে। রাফি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে গালিগালাজ করলে ছোট ভাই ক্ষুব্ধ হয়ে ওঠে। পরদিন (৯ আগস্ট) সকালে, বাড়িতে মা ও ভাইয়ের স্ত্রী না থাকার সুযোগে সে বড় ভাইয়ের ঘরে প্রবেশ করে খাটের নিচ থেকে দা বের করে ঘাড়ে উপর্যুপরি কোপ মেরে তাকে হত্যা করে।

নোবেল চাকমা আরও জানান, হত্যার পর অভিযুক্ত দা ধুয়ে আগের জায়গায় রেখে দেয় এবং রক্তমাখা লুঙ্গি খাটের নিচে গুঁজে রাখে। পরদিন নিহতের মা মনোয়ারা বেগম কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্তে নেমে পুলিশ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে ছোট ভাইকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে।

পুলিশ জানায়, আব্দুর রাহিম রাফি প্রেম করে পরিবারের অমতে বিয়ে করেছিলেন। এ কারণে দেবর-ভাবি ও ভাইয়ের মধ্যে দীর্ঘদিন পারিবারিক অশান্তি চলছিল।

এই নৃশংস ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্ত কিশোরকে আইনানুগ প্রক্রিয়ায় কিশোর সংশোধনাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মুক্তবার্তা২৪.কম/ সউহে

পবিত্র শবে বরাত আজ

মৌলভীবাজারে টাকা না দেওয়ায় বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা!

আপডেট সময় ০৩:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫