ঢাকা 7:56 am, Monday, 30 March 2026

মৌলভীবাজারের জুড়ীতে সেপটি ট্যাংকিতে কাজ করতে সময় দুইজনের মৃত্যু

প্রতিকি ছবি

মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনের সেপটি ট্যাংকে কাজ করতে গিয়ে  দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭  এপ্রিল)  এ ঘটনাটি ঘটে।  মৃত দুই শ্রমিক হলেন- উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আবদুল খালিকের ছেলে মোঃ শাহীন মিয়া (২২) ও জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মোক্তার আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)।

জানা যায়, উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক নিয়মিত কাজ করছে। ঘটনার সময় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খোলতে প্রথমে একজন শ্রমিক ভিতরে প্রবেশ করে বিষাক্ত গ্যাসের কারণে আহত হয়। পড়ে তাকে উদ্ধারে অপরজন নামলে দুজনেই সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যুবরণ করেন। পরে ঘটনার খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উপজেলা মেডিকেল অফিসার ডা: নিশাত জাহান তাদেরকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার শংকর রায় বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এ সময় তিনি আরো বলেন, সেফটির ট্যাংকিতে বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে।

পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলী বলেন, দুপুর একটার দিকে স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনের সেফটির টাংকে কাজ করতে নেমে এ দু শ্রমিক আহতের বিষয়টি প্রথমে কুলাউড়া ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পুলিশের উপস্থিতে সেপটিক ট্যাংকে পড়া দুজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেরণ করে।

উপজেলা মেডিকেল অফিসার ডা: নিশাত জাহান সেফটির টাংকে পড়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন সেফটির ট্যাংকে পড়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারের জুড়ীতে সেপটি ট্যাংকিতে কাজ করতে সময় দুইজনের মৃত্যু

আপডেট সময় 01:13:15 pm, Monday, 17 April 2023