মৌলভীবাজার ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন!

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদল বাজারে অবস্থিত একটি ভ্যারাইটিজ দোকান আগুনে পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সুত্রে জানা যায়, দোকানের মালিক সুজাপুর গ্রামের মো. রফিক মিয়ার ছেলে আব্দুস সালাম (৩২)। সোমবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাচ্ছিল এর কিছু সময়ের মধ্যেই স্থানীয় পাবেল মিয়া, সানি আহমদ, ছুরত মিয়া দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এসে দোকান মালিককে খবর দেয় কিন্তু ততক্ষণে দোকানটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। চোখের সামনেই পুড়ে গেল ছৈদল বাজারে অবস্থিত “সালাম টেলিকম এন্ড ভ্যারাইটিজ ষ্টোর” নামের ব্যবসা প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) কান্নাজড়িত কণ্ঠে প্রতিবেদককে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী আব্দুস সালাম জানান, প্রতিদিনের মতো গতকাল রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলাম। কিন্তু রাত ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। তখন স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু চোখের সামনের আমার ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়। তবে ধারণা করছি কোন দুস্কৃতিকারী এ অগ্নিকান্ড ঘটিয়েছে। পরবর্তিতে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকেরা বলেন কারেন্ট থেকে আগুন লাগার কোন আলামত পাননি। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দোকানের মালিক আরো জানান অনেক কষ্টে ব্যবসার প্রসার ঘটাই। দীর্ঘদিন থেকে বিকাশ, ধান, চালসহ ভ্যারাইটিজ মালের ব্যবসা করে আসছিলাম। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোকানের সব কিছু। কী করব? কিছুই বুঝে উঠতে পারছি না।

ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেবে ধারণা করা হচ্ছে, দোকানে নগদ ৫লক্ষ পঁচিশ হাজার টাকা, ৯টি মোবাইল (যার বাজার মুল্য প্রায় পঁচানব্বই হাজার টাকা), ভ্যারাইটিজ মাল অনুমান আঠারো লক্ষ টাকা, দোকান ঘর পুঁড়ে প্রায় ৯ লক্ষ টাকাসহ সর্বমোট ৩৩ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। দুস্কৃতিকারী আগুন লাগিয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

পবিত্র শবে বরাত আজ

কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন!

আপডেট সময় ০৪:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩