মৌলভীবাজার ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হেড কোয়ার্টার হচ্ছে দিল্লি – নাসের রহমান

  • এম এ রকিব
  • আপডেট সময় ০২:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • 408

বক্তব্য রাখছেন : এম নাসের রহমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে একটি বিরাট ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্রের হেড কোয়ার্টার হচ্ছে দিল্লি। জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার যাতে ব্যর্থ হয়, সেজন্য একটি পরাজিত গোষ্ঠী দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নাসের রহমান বলেন, ভারতের ৪৯টি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচারে লিপ্ত রয়েছে। কারণ, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ইসকনের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তার করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। ওইসব ভারতীয় মিডিয়া ভুয়া সংবাদ প্রচার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

তিনি দেশবাসীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, দেশে কি কোনো হিন্দু ভাইয়ের নির্যাতন বা মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে? এমন কোনো ঘটনাই দেশে ঘটেনি। অথচ ভারতীয় মিডিয়াগুলো মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তাদের এই পাতানো ফাঁদে পা না দিতে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছর ধরে এখানকার পতিত স্বৈরাচারিণীর দোসর শহীদ ও তার পরিবারের সদস্যরা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এ আব্দুস শহীদ আজান দিয়ে ঘুষের টাকা নিত। সেদিন মৌলভীবাজারে কোর্টে হাজিরা দিতে এলে জনগণ তাকে চোর চোর বলে চিৎকার করে। এদের লজ্জা হওয়া উচিত। তারা রাজনীতিকে কলুষিত করেছে।

শনিবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জের চাঁদনি কমিউনিটি সেন্টারের সম্মুখে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশের সমন্বয়ক স্বাগত কিশোর দাশ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, কমলগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশের প্রধান সমন্বয়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, অ্যাডভোকেট আবেদ রাজা, মো. মহসিন মিয়া মধু, আশিক মোসাররফ, মো. হেলু মিয়া, বকসী মিসবাউর রহমান, মতিন বকস, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুর রহিম রিপন, আনিসুজ্জামান বায়েস, আবুল কালাম বেলাল, দুরুদ আহমেদ, মনোয়ার আহমেদ রহমান।

স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া শফি, ইকবাল পারভেজ শাহীন, আবুল হোসেন, অলি আহমদ খান প্রমুখ।

পবিত্র শবে বরাত আজ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হেড কোয়ার্টার হচ্ছে দিল্লি – নাসের রহমান

আপডেট সময় ০২:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪