মৌলভীবাজার ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মৌলভীবাজার জেলার ইতিহাস ও পূর্ব নাম Logo সুলতানি আমলে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ’সূরা মসজিদ’ Logo নিজ এলাকায় ফিরেই হাসপাতালে এমপি হাজী মুজিব; স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার Logo ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪ Logo রমজানে সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায় Logo ডা. শফিকুর রহমান ও নাহিদ বাসায় যাচ্ছেন তারেক রহমান Logo নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ Logo ৫৫ বছর পর মৌলভীবাজার-৪ আসনে বিএনপির ঐতিহাসিক জয়, বিশাল ব্যবধানে ধানের শীষের বিজয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) ভোরে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় এখানে তাপমাত্রা ছিল মাত্র ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। ভোর থেকে সকাল পর্যন্ত চারপাশ কুয়াশার চাদরে ঢাকা থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সড়ক ও জনপথে যান চলাচলও তুলনামূলকভাবে কম দেখা গেছে।

তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী। প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেক এলাকায় খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে সাধারণ মানুষকে। সন্ধ্যার পর থেকে জনপথে মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

দেশজুড়ে চলমান এই শৈত্যপ্রবাহে খেটে খাওয়া মানুষের কষ্ট চরম আকার ধারণ করেছে। বিশেষ করে যাঁদের পর্যাপ্ত শীতবস্ত্র নেই, তাঁদের জন্য রাতের ঠান্ডা হয়ে উঠছে অসহনীয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এতে জনজীবনে বাড়তি ভোগান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মুক্তবার্তা২৪.কম/ সউহে

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

আপডেট সময় ০২:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬