মৌলভীবাজার ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবি দিবসে পিলখানায় প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পিলখানায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী পুরো প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন এবং উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবি ডিজিসহ বিজিবি কর্মকর্তা ও উপস্থিত অতিথিদের অভিবাদন গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে শুরু হয় বিজিবির কুচকাওয়াজ।

বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান এবং পরে বিজিবি সদস্যদের বিশেষ দরবারে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মুক্তবার্তা২৪.কম/ ২০২২/১২/২০ সউহে

বিজিবি দিবসে পিলখানায় প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২