মৌলভীবাজার ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মৌলভীবাজার জেলার ইতিহাস ও পূর্ব নাম Logo সুলতানি আমলে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ’সূরা মসজিদ’ Logo নিজ এলাকায় ফিরেই হাসপাতালে এমপি হাজী মুজিব; স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার Logo ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪ Logo রমজানে সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায় Logo ডা. শফিকুর রহমান ও নাহিদ বাসায় যাচ্ছেন তারেক রহমান Logo নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ Logo ৫৫ বছর পর মৌলভীবাজার-৪ আসনে বিএনপির ঐতিহাসিক জয়, বিশাল ব্যবধানে ধানের শীষের বিজয়

ভোক্তা-অধিদপ্তরে অভিযোগ করে ক্ষতিপূরণ পেলেন অভিযোগকারীগণ

সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যে নিজেরা দাম লেখা, প্রতিশ্রুতি অনুসারে পণ্য ও সেবা না দেওয়া এমনই অভিযোগ এনে চারজন অভিযোগকারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ১৭/১১/২০২২ খ্রি: তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তের উপস্থিতিতে অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

আইন অনুযায়ী জরিমানার ২৫% টাকা চারজন অভিযোগকারীকে মোট ৫ হাজার টাকা প্রদান করা হয়। শেখ আহমদ নাঈম সাকিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডে অবস্থিত প্রিয়া এন্টারপ্রাইজে এর বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার মো: আলাউদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী শেখ আহমদ নাঈম সাকিবকে জরিমানার ২৫%=১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়।

প্যাকেটজাত পণ্যে নিজেরা মূল্য লেখা, ন্যায্য দামে পণ্য বিক্রয় না করায় সদর উপজেলার বেরিরপাড় রোডে অবস্থিত হাটবাজার এর বিরুদ্ধে তুহিনুর রশিদ অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার সিজান আহমেদ আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী তুহিনুর রশিদকে জরিমানার ২৫%=১ হাজার ৫ শত টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। একই ভাবে সদর উপজেলার শমসেরনগর রোডে অবস্থিত এস এফ ইলেকট্রিক্স এর বিরুদ্ধে মুহাম্মদ আসআদুল্লাহ কর্তৃক টেবিল ফ্যান ক্রয় করার ২/৩ মাস পরে ফ্যান নষ্ট হয়ে যায় পরবর্তীতে ফ্যানটি  প্রতিষ্ঠানে নিয়ে গেলে কর্তৃপক্ষ পরিবর্তন করতে বিলম্ব করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় ।

আইন অনুযায়ী অভিযোগকারী মুহাম্মদ আসআদুল্লাহকে ১ হাজার ৫ শত টাকা প্রদান করা হয় এবং টেবিল ফ্যান পরিবর্তন করে নতুন ফ্যান দেওয়া হয়। এছাড়াও এম সাইফুর রহমান রোডে অবস্থিত মেঞ্জ ক্লাব এর বিরুদ্ধে শার্ট ক্রয় করার পর বাড়িতে নিয়ে দেখা যায় যে শার্টের সাইজ ছোট পরবর্তীতে পরিবর্তন করতে চাইলেও অভিযুক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার শার্টটি পরিবর্তনের জন্য অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় । আইন অনুযায়ী অভিযোগকারী রিকন আহমেদ জরিমানার ২৫%=১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয় এবং অভিযোগকারী রিকন আহমেদকে  শার্ট পরিবর্তন করে নতুন শার্ট দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোক্তা-অধিদপ্তরে অভিযোগ করে ক্ষতিপূরণ পেলেন অভিযোগকারীগণ

আপডেট সময় ০৪:৫৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২