মৌলভীবাজার ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

অ্যাডভোকেট সুজন মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ, কোট বর্জন করে রাস্তায় আইনজীবীরা

আইনজীবী সুজন মিয়ার হত্যার প্রতিবাদে মৌলভীবাজার আদালত চত্বরে আইনজীবীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি।

মৌলভীবাজারে অ্যাডভোকেট সুজন মিয়াকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। ঘটনার পরদিন সোমবার (৭ এপ্রিল) দুপুরে আদালতের কার্যক্রম বর্জন করে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্য ও সহকারী সদস্যরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পৌরসভা প্রাঙ্গণে আইনজীবীকে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, একজন প্র্যাকটিসিং আইনজীবী শহরের প্রাণকেন্দ্রে নির্মমভাবে খুন হলেও এখনো হত্যাকারীরা শনাক্ত হয়নি। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সমিতির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন,

“গতকাল আমাদের সহকর্মী সুজন মিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আজ জেলা আইনজীবীরা একত্রিত হয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। আমরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছি। আমাদের একটাই দাবি—২৪ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রেফতার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

স্মারকলিপিতে আইনজীবীরা শহরের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানগুলোকে যানজট ও অপরাধের সম্ভাব্য উৎস হিসেবে উল্লেখ করে অবিলম্বে এসব অপসারণের দাবি জানান।

এসময় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ্যাড. মুজিবুর রহমান, এ্যাড. শান্তিপদ ঘোষ, এ্যাড. মামুনুর রশীদ (জিপি), এ্যাড. আব্দুল মতিন চৌধূরী (জিপি), এ্যাড. বকসি জোবায়ের আহমদ, এ্যাড. রমা কান্ত দাশ গুপ্ত, এ্যাড. মাহবুবুল আলম রাহেল, এ্যাড. ডাডলী ডেরিক প্রেন্টিস, এ্যাড. জয়নুল হক, এ্যাড. সৈয়দ আনওয়ার মাহমুদ চৌধুরী, এ্যাড. হাবিবুর রহমান মুকুল, এ্যাড. ভূষনজিৎ চৌধুরী মিলন, এ্যাড. জহিরুল হক, এ্যাড. সৈয়দ সিরাজুল ইসলাম, এ্যাড. নিয়ামুল হক সহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, সহকারী আইনজীবী, সহকর্মীসহ আইনজীবী পরিবারের শতাধিক সদস্য।

এর আগে, রবিবার (৬ এপ্রিল) রাতে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন অ্যাডভোকেট সুজন মিয়া (৩৮)। তিনি পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা এবং মৌলভীবাজার জেলা জজ আদালতের নিয়মিত আইনজীবী ছিলেন।

পুলিশ জানায়, হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

পবিত্র শবে বরাত আজ

অ্যাডভোকেট সুজন মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ, কোট বর্জন করে রাস্তায় আইনজীবীরা

আপডেট সময় ০৩:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫