মৌলভীবাজার ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত, নতুন সংবিধানের বিরোধিতায় নানা শক্তি—নাহিদ ইসলাম

মৌলভীবাজারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’তে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম

বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘‘অভ্যুত্থানের পরও দেশকে পুরোনো পদ্ধতিতে পরিচালনার চেষ্টা চলছে। তরুণ সমাজ তা কোনোভাবেই মেনে নেবে না। অন্তর্বর্তী সরকার তরুণদের আশাহত করেছে। সামনে নির্বাচনকে ঘিরে সবকিছু একাকার করা হচ্ছে—যা কখনোই গ্রহণযোগ্য নয়।’’

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড় পয়েন্টে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’য় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “সংস্কার ও নতুন সংবিধানের বিরোধিতায় বিভিন্ন শক্তি দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু সংস্কার এবং জনগণের সকল অধিকার নিশ্চিত না করে শুধু নির্বাচনের দিকেই মনোযোগ দিলে চলবে না। পুলিশ হত্যার দায় ২৪-এর আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, অথচ এটি করেছে ফ্যাসিস্ট সরকারের পোষা গুন্ডা বাহিনী।”

নাহিদ আরও বলেন, “আমরা নির্বাচন চাই, কিন্তু বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন। জনগণ এমন নির্বাচন গ্রহণ করবে না। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছাড়েন তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমরা জনগণের দ্বারস্থ হচ্ছি, তাদের কথা শুনছি।”

তিনি মুজিববাদ প্রসঙ্গে বলেন, “মুজিববাদ নানা কৌশলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। মুজিববাদ মানেই একদলীয় শাসন, লুটপাট, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘুদের জমি দখল। এই দেশে মুজিববাদের কোনো স্থান নেই।”

পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেখানে ঘোষ ও দুর্নীতি থাকবে না। কিন্তু আজও সরকারি সেবা নিতে গেলে দালালদের খপ্পরে পড়তে হয়, ঘোষ দিতে হয়। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে ঘোষ দিয়েই সরকারি সেবা নিতে হবে।”

তিনি আরও বলেন, “দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম, তারা দেশের স্বাধীনতা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করব না।”

তিনি সতর্ক করে বলেন, “আওয়ামী ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। যতদিন আমরা বেঁচে আছি, ফ্যাসিস্টদের আর এই দেশে ফিরতে দেব না।”

এর আগে সিলেট থেকে আগত এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে বেরিরপাড় পয়েন্টে এসে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অনিক রায়। বক্তব্য রাখেন—আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, সংগঠক সাদিয়া ফারজানা দীনা।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেশামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ, কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন, এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, যুগ্ম সমন্বয়কারী কবিরুল ইসলাম রুমন, আব্দুল বারী খোবায়েব, সাফওয়ান জাহান চৌধুরী প্রমুখ।

পদযাত্রা শেষে দুপুর ৩টায় শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পবিত্র শবে বরাত আজ

মৌলভীবাজারে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত, নতুন সংবিধানের বিরোধিতায় নানা শক্তি—নাহিদ ইসলাম

আপডেট সময় ০৫:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫