মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ১১:০৩, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ |

খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রায় ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। খালেদা জিয়া ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

মুক্তবার্তা২৪.কম/সউহে

আপনার মন্তব্য লিখুন