মৌলভীবাজার ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • এম এ রকিব
  • আপডেট সময় ০১:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • 584

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্টের পর এই প্রথমবার থানার উদ্যোগে এ ধরনের সভা আয়োজন করা হলো। এতে উপজেলার বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সিনিয়র পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মোঃ আনিসুর রহমান। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল আশরাফুল ইসলাম কামরুল, যুবদল সভাপতি মহিউদ্দিন ঝাড়ু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুদীপ দাশ, সিনিয়র সদস্য অজয় কুমার দেব, হেফাজত নেতা আব্দুর রহিম নোমানী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বক্তারা সম্প্রীতি রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, কিছু মহল শ্রীমঙ্গলের শান্তি নষ্ট করার চেষ্টা করছে। ফেসবুকে উস্কানিমূলক প্রচারণা থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তারা শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধে ইউনিয়নভিত্তিক উঠান বৈঠক ও রাতের পুলিশি টহল জোরদারের দাবি জানান।

সহকারী সিনিয়র পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা শ্রীমঙ্গলের সকল ধর্মের মানুষের সঙ্গে এক হয়ে কাজ করতে চাই।”

সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পবিত্র শবে বরাত আজ

শ্রীমঙ্গলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪