মৌলভীবাজার ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলে বিক্ষোভ ও সড়ক অবরোধ: ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে উত্তেজনা

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল চৌমুহনায় কয়েকশ ছাত্র ও জনতা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধে অংশ নেয়।

বিক্ষোভের কারণ ছিল ইসকন সদস্য হিসেবে পরিচিত কল্লোল দেবের ফেসবুকে দেওয়া একটি মন্তব্য, যেখানে তিনি নিহত আইনজীবীকে নিয়ে অপমানজনক ভাষা ব্যবহার করেন। তিনি লেখেন, “খুব ভালো হইছে গরুর মরতে গেছে, তাই মরে গেছে, দেখি কতটা ছিঁড়তে পারো ইসকনের?”—এই মন্তব্যকে কেন্দ্র করে শ্রীমঙ্গলের সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা শ্রীমঙ্গলের চৌমুহনা এলাকায় “ইসকন সদস্য কল্লোলকে গ্রেফতার করো”, “সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না”, “ভারতীয় আগ্রাসন রুখে দাও” ইত্যাদি স্লোগান দেয়। বিক্ষোভের কারণে ঘণ্টাখানেক ধরে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, এবং বিপুলসংখ্যক যাত্রী আটকে পড়ে।

বিক্ষোভের পরিস্থিতি শান্ত করার জন্য শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন যে অভিযুক্ত কল্লোল দেবকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। এরপর বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গিয়ে থানায় আলোচনায় অংশ নেন।

দুর্বৃত্তরা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে ছাত্রজনতার অভিভাবক হিসেবে ওসি মহোদয়ের সঙ্গে জরুরি বৈঠক করেন এবং তাঁকে বিক্ষুব্ধ জনতার সামনে নিয়ে আসেন আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ। মুফতি শেখ শিব্বির আহমদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, “ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, তবে আমাদের মাথায় রাখতে হবে যে দেশের পরিস্থিতি নষ্ট করার জন্য একটি গোষ্ঠী বিভিন্নভাবে আমাদের উস্কে দিতে পারে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা দেখি শ্রীমঙ্গল থানার অভিভাবক ওসি মহোদয় আমাদের কী সান্ত্বনা দেন।”

ওসি আমিনুল ইসলাম জানান, কল্লোল দেব থানায় তার বিতর্কিত মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চেয়েছেন এবং সেই পোস্টটি ডিলিট করেছেন। তিনি আরও বলেন, “ফেসবুকে এমন মন্তব্যের মাধ্যমে জনমনে উত্তেজনা সৃষ্টি করা মোটেও গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও স্থানীয় জনগণ ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা আরও বলেন, দেশের শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

পবিত্র শবে বরাত আজ

শ্রীমঙ্গলে বিক্ষোভ ও সড়ক অবরোধ: ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে উত্তেজনা

আপডেট সময় ১১:০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪