ঢাকা 10:36 pm, Thursday, 26 March 2026

শ্রীমঙ্গলে ৩৫৫ কোটি টাকার বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরবাসীর বহুদিনের প্রতিক্ষীত বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন পেয়েছে। শহরের ৩৫৫ কোটি টাকার এ প্রকল্পটি গত রোববার (৩ ফেব্রুয়ারী) এক বৈঠকে অনুমোদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।।

সোমবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা মতবিনিময় সভায় এ তথ্য জানান মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহিতা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত করতে বাইপাস সড়কের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এখন কিছু টেকনিক্যাল কাজ বাকী রয়েছে, যা দ্রুত সম্পন্ন করা হবে।’ তিনি জানান, ‘শুধু বাইপাস প্রকল্প নয়, বৃহত্তর সিলেট অঞ্চলের কৃষি উন্নয়নের জন্য সেচ প্রকল্পও অনুমোদন পেয়েছে। এতে মৌলভীবাজারের কৃষকরা উকৃত হবেন।’

সভায় জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোশে বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের সেবা দেয়া। হয়রানি বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কাজ হবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।

রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বিশে^র অন্যান্য দেশে রমজান মাসে নিত্যপণ্যের দাম কমে, অথচ আমাদের দেশে বাড়ে। এই প্রবণতা বন্ধ করতে হবে। পাইকারি দোকানগুলোতে বিক্রয় রশিদ দেওয়া নিশ্চিত করতে হবে এবং অহেতুক দাম বাড়ানো বন্ধ করতে হবে।’

এছাড়া শ্রীমঙ্গলের পানি নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার ও খনন, শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহবায়ক নুরে আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব, কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, যায়যায় দিনের স্থানীয় প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, নাগরিক পরিষদের কেন্দ্রীয় সংগঠক প্রিতম দাশ, ইউপি সদস্য মসুদ আহমেদ প্রমূখ।

এদিকে শ্রীমঙ্গলের এই বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Write Your Comment

শ্রীমঙ্গলে ৩৫৫ কোটি টাকার বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন

আপডেট সময় 11:00:46 pm, Tuesday, 4 February 2025