সিলেট ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী

মহান স্বাধীনতা ও জাতীয় শহিদ দিবসে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় শহিদ দিবসে শ্রীমঙ্গল পৌর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ

মহান স্বাধীনতা ও জাতীয় শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব। দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

দিবসের শুরুতে প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, ঝলক দত্ত, শামসুল ইসলাম শামীম, মিজানুর রহমান আলমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকরা বলেন, স্বাধীনতার এই গৌরবময় ইতিহাস জাতির চিরন্তন প্রেরণার উৎস। শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় গৌরব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাই হবে আমাদের প্রধান দায়িত্ব।

Write Your Comment

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

মহান স্বাধীনতা ও জাতীয় শহিদ দিবসে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০২:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬