ঢাকা 9:51 am, Friday, 27 March 2026

সিলেটে ছেলের হাতে বাবা খুন

ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে খুন হয়েছেন মো. তপন মিয়া (৬৫) নামের এক ব্যক্তি। নিজ বসতঘরে বাগবিতণ্ডার একপর্যায়ে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করে ছেলে আনছার মিয়া (৩৬)।

গতকাল সোমবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক আনছার মিয়াকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে বাবা তপন মিয়াকে বালিশচাপা দিয়ে ছেলে আনছার মিয়া হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল করে মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মুক্তবার্তা২৪.কম ২০২৪/০৩/১৯ সউহে

ট্যাগ

Write Your Comment

সিলেটে ছেলের হাতে বাবা খুন

আপডেট সময় 08:42:06 am, Tuesday, 19 March 2024