মৌলভীবাজার ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

কিলিয়ান এমবাপ্পে-নেইমারদের ছাড়াই পিএসজিকে জয় এনে দিলেন আর্জেন্টাইন তারকা লিও মেসি

লিওনেল মেসি থাকায় সমস্যা হচ্ছেনা পিএসজির। কিলিয়ান এমবাপ্পে-নেইমারদের ছাড়াই সামনে থেকে নেতৃত্ব দিয়ে পিএসজিকে ঠিকই জয় এনে দিলেন আর্জেন্টাইন তারকা।

আগের ম্যাচে শুরুতে এমবাপ্পে চোটে পড়ে মাঠ ছাড়ার পর মেসিই দলকে পথ দেখিয়েছিলেন। গতকাল রাতে তুলুজের বিপক্ষেও দারুণ এক গোলে পিএসজিকে জিতিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। এ সময় মেসিকে খেলানোর কৌশল নিয়েও কথা বলেছেন পিএসজি কোচ। বলেছেন, তিনি মেসির জন্য পুরো দলকে খেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মেসিকে রক্ষণাত্মক কাজ থেকে মুক্ত রাখার কথাও বলেছেন গালতিয়ের।

ম্যাচের ২০ মিনিটে পিছিয়ে পড়েছিল পিএসজিই। ৩৮ মিনিটে দলকে সমতায় ফেরান আশরাফ হাকিমি। আর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন মেসি। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরেকটু দৃঢ় করল প্যারিসের দলটি। ২২ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট এখন ৫৪। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে তারা।

ম্যাচের পর মেসিকে কীভাবে খেলাচ্ছেন, তা জানাতে গিয়ে পিএসজি কোচ গালতিয়ের বলেছেন, ‘মেসি দলের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমি দলকে মেসির জন্য খেলতে এবং তাকে ঘিরে কাজ করতে বলেছি।’

মেসিকে রক্ষণাত্মক কাজ থেকে মুক্ত করে তাঁর ওপর থেকে চাপ কমানো প্রসঙ্গে গালতিয়ের বলেছেন, ‘তাকে অবশ্যই কিছু কাজ থেকে মুক্ত করতে হবে। বল পুনরুদ্ধার এবং গতি আনতে তার সতীর্থদের দ্বিগুণ কাজ করতে হবে। এর ফলে সে পাস খুঁজে পাবে, এই ধরনের ছোট পাস এই সময়ের ফুটবলে দুর্লভ।’

আগামী বৃহস্পতিবার পিএসজি তাদের পরের ম্যাচটি খেলবে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের বিপক্ষে। ফরাসি লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়েও পিএসজির হয়ে বড় ভূমিকা নিতে হবে মেসিকে।

ট্যাগস :

পবিত্র শবে বরাত আজ

কিলিয়ান এমবাপ্পে-নেইমারদের ছাড়াই পিএসজিকে জয় এনে দিলেন আর্জেন্টাইন তারকা লিও মেসি

আপডেট সময় ০৪:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩