মৌলভীবাজার ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলে অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ ; ১ যুবকের হাত কর্তনের আশংকা

বালু ব্যবসায়ীর দায়ের কুপে বুলবুল আহমদ'র হাত কনুই থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলে রয়েছে

শ্রীমঙ্গল উপজেলার ২ নং ভূনবীর ইউপি’র ভূনবীর চৌমুহনায় অবৈধ বালু উত্তোলন ও বিক্রির আধিপত্য বিস্তার নিয়ে বালু ব্যবসায়ী জলিল মাহমুদ গং ও ফেরদৌস আহমেদ গং এর মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল ২৩ (শনিবার) সন্ধ্যার দিকে অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে উপজেলার আলীসারকুল গ্রামের বালু ব্যবসায়ী জলিল মাহমুদের ভাইপো ও মৃত জয়নাল মেম্বারের পুত্র জাহিদুল ইসলাম রনির দায়ের কোপে আরেক ব্যবসায়ীর ফেরদৌস আহমেদ’র সহোদর বুলবুল আহমদ’র হাত কনুই থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলে যায়। হাতের অবস্থা আশংকাজনক।

এসময় আরও কয়েকজন আহত হয়েছে। ফেরদৌস আহমেদ বলেন পূর্বপরিকল্পিত ভাবে জলীল মাহমুদ গং হামলা চালিয়েছে । তাৎক্ষণিক ভাবে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে হাতের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য অদ্য ২৯ এপ্রিল শনিবার শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বন্দীপ তালুকদার ভূনবীর ইউপি’র ভীমসী ও জৈতা ছড়ায় ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন। এসময় কাউকে ঘটনাস্থলে না পেয়ে তিনি বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ ও ধ্বংস করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার মুক্তবার্তা২৪.কমকে জানান, ঘটনার পর পরই  তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে অভিযুক্তদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে।   তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও কেউ থানায় মালমা দেননি। মামলা দিলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

ট্যাগস :

পবিত্র শবে বরাত আজ

শ্রীমঙ্গলে অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ ; ১ যুবকের হাত কর্তনের আশংকা

আপডেট সময় ০৫:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩