সিলেট ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক Logo হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়হোলি আর্টিজান Logo ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধারনিখোঁজ ছাত্রী

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার উদ্যোগে শহরের ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে এই অভিযান পরিচালনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। অভিযানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে স্টেশন সড়ক, হবিগঞ্জ সড়ক, ভানুগাছ সড়ক, পোস্ট অফিস সড়ক এবং চৌমুহনা এলাকায় ফুটপাত দখলমুক্ত করা হয়। শহরের ফুটপাত অনেকদিন ধরেই ভাসমান ব্যবসায়ীদের দখলে ছিল, যা স্থানীয় জনগণের চলাচলে অসুবিধা সৃষ্টি করছিল।

এছাড়া, শহরে এলোপাতাড়ি গাড়ি, মোটরসাইকেল, টমটম, এবং সিএনজিচালিত অটোরিকশা রেখে যানজট সৃষ্টি হচ্ছিল। ফুটপাতেও ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল রেখে দিতেন, যা মানুষের চলাচলে আরো বাধা সৃষ্টি করছিল।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, পৌর মেয়র শহরকে সবসময় সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে চান। ঈদের কেনাকাটার সময় শহরে মানুষের উপস্থিতি বেড়ে যাওয়ায়, যাতে মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয়, সেজন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, এই অভিযান চলমান থাকবে এবং শহরের পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযান

আপডেট সময় ০৮:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪