মৌলভীবাজার ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন: ৭ বছরের প্রতীক্ষা শেষে নতুন আশ্বাস

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে। দীর্ঘ ৭ বছর আগে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ শিক্ষার্থীদের ময়লার ভাগাড় সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। এতে করে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এবং গাউছিয়া সফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ফের রাস্তায় নেমেছে।

শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌরসভার বিশাল ময়লার ভাগাড় রয়েছে। প্রতিদিন শহরের সমস্ত ময়লা এখানে ফেলা হয়, যা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশকে গুরুতরভাবে ব্যাহত করছে। ময়লার দুর্গন্ধ এবং মশা-মাছির উপদ্রব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলেছে। এর ফলে, শিক্ষার্থীরা ক্লাস করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এক ছাত্র, রানা আহমেদ, জানান, “ময়লার দুর্গন্ধ সহ্য করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। আমরা ক্লাসের মধ্যে নাকমুখ চেপে ধরে থাকি, যা আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। ময়লার কারণে কুকুরের আনাগোনা বেড়ে গেছে, যা কখনও কখনও আমাদের আক্রমণের শিকার হতে হচ্ছে। এছাড়া, মশা-মাছির উপদ্রবে রাতে ঘুমানোও কষ্টকর হয়ে উঠেছে।”

শিক্ষার্থীরা জানান, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ২০১৭ সালে ৬ মাসের মধ্যে ময়লার ভাগাড় সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীরা দাবি করেন, “এই সমস্যার সমাধান না হলে আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে অবিলম্বে ময়লার ভাগাড় সরিয়ে একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা হোক।

বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে শত শত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন, যেমন “শিক্ষাপ্রতিষ্ঠান চাই, ময়লার ভাগাড় নয়”, “সুস্থ থাকতে চাই, পরিচ্ছন্ন পরিবেশ চাই”, “কেউ কথা রাখেনি, আমাদের দাবী মানতে হবে”। এরপর, শিক্ষার্থীরা শহরের চৌমুহনায় গিয়ে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ শেষে, তারা পৌরসভায় গিয়ে পৌরসভা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে, তারা অবিলম্বে ময়লার ভাগাড় সরিয়ে তাদের জন্য একটি সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

শ্রীমঙ্গল পৌরসভা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার জানান, তিনি প্রথমে ময়লার ভাগাড় ও অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করবেন এবং মহামান্য হাইকোর্টে দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করবেন। এরপর, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে তিনি শিক্ষার্থী ও সাংবাদিকদের আশ্বস্ত করেন।

পবিত্র শবে বরাত আজ

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন: ৭ বছরের প্রতীক্ষা শেষে নতুন আশ্বাস

আপডেট সময় ১২:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪