সিলেট ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ Logo ব্যাংকে ডেকে এনে ‘আপ্যায়ন’, এরপর বিকাশে সাড়ে তিন লাখ হাতিয়ে উধাও প্রতারক; শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন Logo শিকারির হাত থেকে অভয়ারণ্যের অভিভাবক: চিরনিদ্রায় সীতেশ বাবু Logo বন্যপ্রাণীর বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই Logo পেনাল্টির ক্যানভাসে নেইমারের তুলির আঁচড় Logo বাঁধ ভাঙা মনু-ধলাইয়ের পানিতে ভাসল মৌলভীবাজার, চার উপজেলায় দুর্ভোগে হাজারো মানুষ Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

হাদি হত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ মোড়ের ঢাকা–খুলনা মহাসড়কের ওপর সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ জনগণের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা দৌলতদিয়া ঘাটমুখী সড়ক অবরোধ করে রাখলে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের একজন সাহসী যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তাকে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের আধিপত্য ও দমননীতি এখনো বহাল রয়েছে। ওসমান হাদিকে গুলি করে হত্যা মানে শুধু একজন মানুষকে নয়, পুরো জুলাই আন্দোলনের চেতনাকেই হত্যা করা হয়েছে।

তারা অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

ট্যাগ

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

হাদি হত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১০:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫