ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৪৬ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ মো. হাবিব উল্লাহ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তরসুর এলাকার কৈশর হাজী মার্কেটের সামনে একটি চেকপোস্ট পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীবসার সিটের পেছন থেকে একটি কাগজের কার্টন ও সাদা প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হাবিব উল্লাহ শ্রীমঙ্গল উপজেলার টিলাগাঁও (হুগলিয়া) গ্রামের আজিম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার (১২ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মুক্তবার্তা২৪.কম/ সউহে

ট্যাগ

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৪৬ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

আপডেট সময় ০৮:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫