মৌলভীবাজার ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলে সাংবাদিক এম ইদ্রিস আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গল উপজেলায় বিএনপি নেতা ও সাংবাদিক এম. ইদ্রিস আলীর ওপর পরিকল্পিতভাবে প্রাণনাশের উদ্দেশ্যে চালানো সন্ত্রাসী হামলা ও মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্বরে স্থানীয় জনতা, সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা দাবি করেন, শুক্রবার রাতে এম ইদ্রিস আলীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত একটি হামলা, যার মাধ্যমে সাংবাদিক এম ইদ্রিস আলীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে সাংবাদিক ইদ্রিস আলী তাঁর পরিবারের সদস্য (২য় স্ত্রী)-কে নিয়ে স্ত্রীর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় বহিরাগত একদল সন্ত্রাসী তাঁর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে। পরে ‘পরকীয়ার মিথ্যা অপবাদ’ দিয়ে তাঁকে জোরপূর্বক ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে শনিবার সকালে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—সাবেক মেম্বার আহাদ মিয়া, মানবজমিন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল, আমার দেশ-এর শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, জনবাণী পত্রিকার প্রতিনিধি অন্তর মিয়া, ভোরের দর্পণ-এর জেলা প্রতিনিধি জাফর আহমেদসহ অন্যরা।

বক্তারা বলেন, “এই হামলা কেবল একজন সাংবাদিকের ওপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতার উপর একটি জঘন্য আক্রমণ। এম. ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে নির্ভীকভাবে সত্য প্রকাশ করে আসছেন। সেই কারণেই একটি পক্ষ তাকে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেছে।”

তারা আরও বলেন, “আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। সাংবাদিক এম. ইদ্রিস আলীর ওপর হামলা মানে গণমাধ্যমের ওপর হামলা—আমরা কোনোভাবেই তা মেনে নেব না।”

বক্তারা তিনটি মূল দাবি উত্থাপন করেন, ১। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ২। আহত সাংবাদিক ইদ্রিস আলীর চিকিৎসা ও তাঁর পরিবারের নিরাপত্তা প্রদান। ৩। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন।

প্রতিবাদকারীরা আরও হুঁশিয়ারি দেন, “২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে স্থানীয় জনতা ও সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।”

এর আগে শুক্রবার রাতে শ্রীমঙ্গলের শংকরসেনা এলাকায় বিএনপি নেতা ও সাংবাদিক এম. ইদ্রিস আলীর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাঁকে এক নারীর সঙ্গে একই ঘরে দেখা যায়, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে।

এই ঘটনার পরদিনই ইদ্রিস আলীর সমর্থক, স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাঁর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

পবিত্র শবে বরাত আজ

শ্রীমঙ্গলে সাংবাদিক এম ইদ্রিস আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময় ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫