ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুরের পক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি কুলাউড়াবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ অন্য প্রার্থীর পক্ষে কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং এমন ব্যক্তিদের বিএনপিতে কোনো স্থান থাকবে না।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, দলের নির্দেশ অমান্য করে কেউ যদি অন্য প্রার্থীর হয়ে কাজ করেন—তিনি যেই হোন না কেন, ওয়ার্ড পর্যায় থেকে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য হলেও তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে দল কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দল জুলাই আন্দোলনে ছাত্রসমাজের পাশে ছিল। সেই ধারাবাহিকতায় জুলাই সনদের স্বীকৃতি পেতে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য শুধু ধানের শীষে ভোট চাইলেই হবে না, পাশাপাশি ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গড়ে তুলতেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার উপদেষ্টা শরিফুজ্জামান চৌধুরী তপন, সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক আহ্বায়ক রেদওয়ান খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, পৌর বিএনপি এবং প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা অংশ নেন।

সমন্বয় সভায় ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি, ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা, নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা তদারকি এবং প্রার্থীর বিজয় নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকুর বলেন, ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। কুলাউড়ার সার্বিক উন্নয়নের স্বার্থে অতীতের সব বিভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হলে জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা

আপডেট সময় ০১:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬