মৌলভীবাজার ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

পিলখানা ট্র্যাজেডি: সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন, দাবী সুষ্ঠু তদন্তের

সুহেল তাজ

২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনা। এই নারকীয় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। এই ঘটনার পেছনে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠছে।

সম্প্রতি মানবজমিনের সঙ্গে এক সাক্ষাৎকারে সোহেল তাজ তার দিক থেকে ওই সময়কার পরিস্থিতি বর্ণনা করেন। তিনি জানান, ঘটনার সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পাই, তখনই আমি তৎকালীন আইজিপি নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করি। তাকে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান যে পিলখানায় গোলাগুলি চলছে। আমি তাকে বলি, পুলিশ, র‌্যাব, আনসার, এপিবিএন সবাইকে নিয়ে পুরো পিলখানা ঘেরাও করতে হবে এবং প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকতে হবে। কিন্তু আইজিপি আমাকে জানান যে তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং তাই আমার পরামর্শ তিনি মেনে চলতে পারছেন না।”

সোহেল তাজ আরও বলেন, “এরপর আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করি এবং তাকে একই পরামর্শ দেই। কিন্তু তিনি জানান, ‘আপা (শেখ হাসিনা) দেখছেন।’ পরে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করি এবং তাকে বলি, ‘যা ফোর্স আছে তা দিয়ে পুরো এলাকা ঘেরাও করতে হবে। আর্মি আসার আগ পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া উচিত।’ তবে প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন, ‘তুমি আমেরিকায় বসে বসে বেশি বুইঝো না। আমি দেখতেছি।’”

এছাড়া, সোহেল তাজ জানান, ওই সময়ে কিছু মহল তাকে বিদ্রোহের সঙ্গে জড়াতে চেষ্টা করেছিল, যা তিনি অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন। তিনি বলেন, “বিডিআর বিদ্রোহের সঙ্গে আমাকে জড়ানোর চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত নিকৃষ্ট একিউজিশন। একজন নিরীহ, নিরপরাধ মানুষকে এমনভাবে কালিমালিপ্ত করা উচিত নয়।”

সোহেল তাজের মতে, পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং তিনি এই বিষয়ে পুনঃতদন্তের দাবিও জানান। “আমি সত্য জানতে চাই এবং ভবিষ্যতে পুনঃতদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো জানাতে প্রস্তুত,” বলেন তিনি।

প্রায় ১৫ বছর পর, পিলখানা ট্র্যাজেডি পুনরায় আলোচনায় এসেছে, বিশেষ করে বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে পুনঃতদন্তের দাবি ও ৯ দফা প্রস্তাবের মাধ্যমে। বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা ফখরুল ইসলাম বলেন, “তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটি দেশকে সন্তুষ্ট করতে, সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ন এবং বাংলাদেশ রাইফেলসকে (বিডিআর) ধ্বংস করে নিজেদের ক্ষমতাকে সুদৃঢ় করতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে বিডিআরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম কারাগারে মৃত্যুবরণ করেছেন, যা একটি হত্যা মামলার সূত্রপাত ঘটিয়েছে। ২৫শে আগস্ট ঢাকার মহানগর হাকিম মো. আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে এডভোকেট আব্দুল আজিজ এই মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক কারা-মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নুর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু। ২০১০ সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।

বিডিআর কল্যাণ পরিষদ পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং চাকরিচ্যুত বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের পুনর্বহালের দাবি জানিয়েছে। গত সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদ এই দাবি তুলে ধরে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্তের আহ্বান জানায়।

এই ঘটনাটি আজও বাংলাদেশে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে, এবং সুষ্ঠু তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

সুত্র/মানবজমিন/০৩/০৯/২০২৪

পবিত্র শবে বরাত আজ

পিলখানা ট্র্যাজেডি: সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন, দাবী সুষ্ঠু তদন্তের

আপডেট সময় ১০:২০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪