মৌলভীবাজার ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

অবৈধ স্মার্ট টিভি বক্সসহ আটক ৪

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ও এলিফ্যান্ট রোডে অভিযান চালিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৩১ লাখ টাকা মূল্যের ৯৭৭টি অবৈধ স্মার্ট টিভি বক্স ও সেট টপবক্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

গেল বুধবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের একটি টিম র‌্যাব-৪ এর সদস্যদের সহযোগিতায় রাজধানীর মিরপুরের শাহ আলী প্লাজা মার্কেট এবং এলিফ্যান্ট রোডে অবৈধ স্মার্ট টিভি বক্স ও সেটটপ বক্স বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।

এ সময় মিরপুরের শাহ আলী প্লাজা মার্কেটের তিনটি দোকান থেকে ৪৪০টি অনুমোদনবিহীন সেট টপ বক্স ও স্মার্ট টিভি বক্স জব্দ করে। এ সময় এসব পণ্য বিক্রির সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।

জব্দ সরঞ্জামগুলোর মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ছাড়া রাজধানীর এলিফ্যান্ট রোডের অল আইটি কালেকশন নামক একটি দোকান থেকে ৫৩৭টি অনুমোদনবিহীন সেটটপ বক্স ও স্মার্ট টিভি জব্দসহ ১ জনকে আটক করা হয়।

জব্দ সরঞ্জামের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অবৈধ বা অনুমোদনবিহীন সেট টপ বক্স এবং স্মার্ট টিভি বক্স বন্ধে বিটিআরসি হতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ ও অনুমোদনবিহীন যেকোনো ধরণের সেট টপ বক্স এবং স্মার্ট টিভি বক্স ক্রয়-বিক্রয় হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিটিআরসি পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, অন্যথায় কঠোর পদক্ষেপ গৃহীত হবে বলেও জানান।

পবিত্র শবে বরাত আজ

অবৈধ স্মার্ট টিভি বক্সসহ আটক ৪

আপডেট সময় ০৫:২৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪