মৌলভীবাজার ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

গত ১৫ বছরে সাংবাদিকতার অপমৃত্যু হয়েছিল; আব্দুর রব ভুট্টো

শ্রীমঙ্গলে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সাংবাদিক আব্দুর রব ভুট্টো এবং উপস্থিত গণমাধ্যমকর্মীরা।

‘‘গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ায় সাংবাদিকতার অপমৃত্যু হয়েছিল বলে মন্তব্য করেছেন ৯০-এর দশকের আলোচিত সাংবাদিক, লন্ডন-বাংলা চ্যানেলের সম্পাদক আব্দুর রব ভুট্টো,,

তিনি বলেন, ভারতের মদদপুষ্ট স্বৈরাচারী আওয়ামী দুঃশাসনে দেশে স্বাধীন সাংবাদিকতা টিকে থাকতে পারেনি। সরকারের অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কলম ধরলেই সাংবাদিকরা ভয়াবহ নিপীড়ন-নির্যাতন, জেল-জুলুম এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শুধু সাংবাদিক নয়, তাদের পরিবারের সদস্যদেরও হয়রানি, তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অনেক সংবাদকর্মী খুন, গুমের শিকার হয়েছেন।

আওয়ামী লীগের দুঃশাসনকালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া দুই মজলুম সাংবাদিক আব্দুর রব ভুট্টো ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) রাতে স্থানীয় একটি হোটেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আব্দুর রব ভুট্টো।

ভুট্টো বলেন, ‘খুনি হাসিনার রোষানলে পড়ে গত ১৫ বছর আমাকে লন্ডনে পালিয়ে জীবন বাঁচাতে হয়েছে। এই সময়ে মা, শ্বশুর-শাশুড়ি মারা গেলেও শেষ দেখাটুকু করতে পারিনি। লন্ডনে থাকাকালীন শেখ হাসিনা কূটনৈতিক চ্যানেলে ব্রিটিশ পুলিশকে দিয়ে তিন দফায় আমাকে হয়রানি করেছে। হতাশ হয়ে একসময় স্ত্রীর দাবি ছিল সাংবাদিকতা ছেড়ে দেওয়ার। কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে আমার কলম কখনো বন্ধ করিনি।’

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডনের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক পলাশ চৌধুরী, কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, শামীম আক্তার হোসেন, এম এ রকিব, মুক্তবার্তা২৪.কমের সম্পাদক ও প্রকাশক-শাহাব উদ্দিন আহমেদ,  বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সৈয়দ ছায়েদ আহমদ, আতাউর রহমান কাজল, আবুজার বাবলা, শফিকুল ইসলাম রুম্মন, আনোয়ার হোসেন জসিম, শিমুল তরফদার, আব্দুস শুকুর ও আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।

এদিকে ২০২১ সালে করোনা মহামারী চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবে করোনা সামগ্রী ও পিপিই বিতরণকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হুমকির মুখে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী কঠিন সময় পার করেন। তাকে বহিষ্কার করা হয় প্রেসক্লাব থেকে। এছাড়াও থানায় মিথ্যা অভিযোগ, মানহানিকর পোস্টারিং করে সামাজিকভাবে তাকে ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করা হয়।

এই অপমান সইতে না পেরে তার স্ত্রী, যিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন, ব্রেইন স্ট্রোক করেন। পরে নিরাপত্তার খোঁজে ইদ্রিস আলী দেশ ছেড়ে আমেরিকা চলে যান। সম্প্রতি দেশে ফিরে এসে তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।

তার আগে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।

পবিত্র শবে বরাত আজ

গত ১৫ বছরে সাংবাদিকতার অপমৃত্যু হয়েছিল; আব্দুর রব ভুট্টো

আপডেট সময় ০৮:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪