সিলেট ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক Logo হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়হোলি আর্টিজান

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন তিন মাসের জন্য স্থগিত: হাইকোর্টের আদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিনের দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও কেএম রাশেদুজ্জামান রাজা-এর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে হাইকোর্ট শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং নির্বাচন কমিশনারকে চার সপ্তাহের মধ্যে নির্বাচন-সংক্রান্ত গঠনতন্ত্র লঙ্ঘনের কারণ ব্যাখ্যার নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনে বলা হয়, প্রেসক্লাবের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা লঙ্ঘন করে এম ইদ্রীস আলীকে সদস্যপদে অন্তর্ভুক্ত করা হয় এবং বর্তমান সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সদস্য সনেট দেব চৌধুরীসহ অন্যান্য সদস্যদের সদস্যপদ বাতিল ও স্থগিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন তফসিল ঘোষণা করায় সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শ্রীমঙ্গল সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করে রিট আবেদন করা হয়।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট মৃদুল দত্ত। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট শামীমা সুলতানা দীপ্তি, মো. এমদাদুল হানিফ, আল ফয়সাল সিদ্দিক এবং কামরুল ইসলাম।

এদিকে হাইকোর্টের আদেশের পর নির্বাচন কমিশনার ও শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী জানান, হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় পূর্ব নির্ধারিত তারিখে (১৫ জানুয়ারি) শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে না।

Write Your Comment

‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন তিন মাসের জন্য স্থগিত: হাইকোর্টের আদেশ

আপডেট সময় ১১:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫