মৌলভীবাজার ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মৌলভীবাজার জেলার ইতিহাস ও পূর্ব নাম Logo সুলতানি আমলে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ’সূরা মসজিদ’ Logo নিজ এলাকায় ফিরেই হাসপাতালে এমপি হাজী মুজিব; স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার Logo ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪ Logo রমজানে সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায় Logo ডা. শফিকুর রহমান ও নাহিদ বাসায় যাচ্ছেন তারেক রহমান Logo নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ Logo ৫৫ বছর পর মৌলভীবাজার-৪ আসনে বিএনপির ঐতিহাসিক জয়, বিশাল ব্যবধানে ধানের শীষের বিজয়

গুলশানে অগ্নিকান্ডে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লাগা আগুনে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা এবং সহযোগিতার আশ্বাস দেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা বসবে দুপুরে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো বলেন, গুলশানের অগ্নিকাণ্ডে আহত তিনজন রোগী রোববার রাতে আমাদের এখানে এসেছেন। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালকের স্ত্রীও রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি ১১তলা থেকে লাফ দিয়েছিলেন। আমরা গতকাল রাত থেকে আহত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ১২তলা আবাসিক ভবনে আগুন লাগে। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ওই ভবন থেকে ২৩ জনকে জীবিত এবং আনোয়ার হোসেন (৩০) একজনের মরদেহ উদ্ধার করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গুলশানে অগ্নিকান্ডে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৮:৩০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩