মৌলভীবাজার ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মৌলভীবাজার জেলার ইতিহাস ও পূর্ব নাম Logo সুলতানি আমলে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ’সূরা মসজিদ’ Logo নিজ এলাকায় ফিরেই হাসপাতালে এমপি হাজী মুজিব; স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার Logo ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪ Logo রমজানে সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায় Logo ডা. শফিকুর রহমান ও নাহিদ বাসায় যাচ্ছেন তারেক রহমান Logo নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ Logo ৫৫ বছর পর মৌলভীবাজার-৪ আসনে বিএনপির ঐতিহাসিক জয়, বিশাল ব্যবধানে ধানের শীষের বিজয়

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত বেড়ে ১৭

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কের পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসার ডা. জহিরুল ইসলাম।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ৪৫ জনের বেশি যাত্রী নিয়ে ভান্ডারিয়া থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফিরোজ কুতুবী বলেন, বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৩০ জনকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বলেন, বাসটির ভেতরে আর কেউ আছে কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মুক্তবার্তা২৪.কম/ ২২-০৭-২০২৩ সউহে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত বেড়ে ১৭

আপডেট সময় ০৮:৫৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩