মৌলভীবাজার ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

বৈদ্যুতিক ট্রান্সফরমারের চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার-২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামালসহ চুরির ঘটনায় জড়িত ১। ছন্দু মিয়া (৩৬) এবং ২। হাবিবুর রহমান নামে দুজনকে আটক করা হয়।

আজ (১৩ এপ্রিল) রাতে অভিযান পরিচালনা করে আটককৃতদের কাছ থেকে চোরাই মালামালের পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাত আনুমানিক ১ টা হতে ৫ টার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা শ্রীমঙ্গল থানাধীন দুর্গানগর এলাকা থেকে ১টি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়া যায়। চুরির ঘটনার পরই পুলিশ চোর চক্রের সন্ধানে তদন্ত শুরু করে।

গোপন সোর্সের মাধ্যমে শ্রীমঙ্গল থানার থানার এসআই রাকিবুল হাছান ও এসআই সজীব চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন আঐ গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মো. ছন্দু মিয়া (৩৬)কে তার বসতবাড়ি থেকে আটক করেন।

পরবর্তীতে আটককৃত ছন্দু মিয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ১০ এপ্রিল তারিখ রাতে তার কয়েকজন সহযোগীসহ তারা ট্রান্সফরমারটি চুরি করে। চুরি করা ট্রান্সফরমারের কিছু তামার তার দুর্গানগর গ্রামের হাবিবুর রহমান এর ভাঙ্গারি দোকানে বিক্রি করে এবং কিছু তামার তার জনৈক হাবিবুর রহমান পাগলার নিকট আছে।

এরপর ছন্দু মিয়াকে সাথে নিয়ে দুর্গানগর গ্রামে ভাঙ্গারি ব্যবসায়ী হাবিবুর রহমানকে তার বসত ঘর থেকে আটক করা হয় এবং দুর্গানগর বাজারস্থ তার ভাঙ্গারি দোকান থেকে সাক্ষীদের সম্মুখে ট্রান্সফরমারের ০৬ (ছয়) কেজি তামার তার উদ্ধারপূর্বক ১৩ এপ্রিল রাত দেড়টায় জব্দ করা হয়।

বাকী চোরাই মালামাল উদ্ধারের জন্য গুলগাঁও গ্রামের হাবিবুর রহমান পাগলার বসতবাড়িতে পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিবুর রহমান পাগলা দৌড়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজনদের সম্মুখে হাবিবুর রহমান পাগলার বসত ঘরে তল্লাশী করে আরও ০৪ (চার) কেজি তামার তার‌ উদ্ধার করা হয়।

এসময় হাবিবুর রহমান পাগলার ঘর থেকে চুরির কাজে ব্যবহৃত ১ টি লোহার তৈরী ১৮” বোল্ট কাটার, ১ টি লোহার তৈরী ১৪” বোল্ট কাটার, ১ টি কাঠের হাতল যুক্ত হাতুড়ি, লোহার তৈরী ০১টি ১৮” পাইপ রেঞ্জ, ০২টি ১০” স্লাইড রেঞ্জ, ব্লেডসহ ০১টি হেস্কো ফ্রেম, ০১টি স্টার স্ক্রু ড্রাইভার ১১” এবং ০১টি ওয়েট মিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত এবং পলাতক ব্যক্তিদের আসামি করে শ্রীমঙ্গল থানায় বিদ্যুৎ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত ব্যক্তিদ্বয়কে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :

পবিত্র শবে বরাত আজ

বৈদ্যুতিক ট্রান্সফরমারের চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার-২

আপডেট সময় ০৪:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩