মৌলভীবাজার ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরার ৮ বছর বয়সী আছিয়া নামক শিশুকে ধর্ষণ ও হত্যার চেষ্টার ঘটনায় প্রতিবাদ জানাতে ঢাকায় শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল করেছে মাগুরার একদল শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই প্রতিবাদ মিছিলে তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের শিক্ষার্থী কাজী সাইফ হৃদয় বলেন, ‘‘গত ৫ আগস্টের পর থেকে দেশে ২৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। যারা চেয়ারে বসে ব্যবস্থা নিতে পারছে না, তাদের সেসব পদে থাকার কোনো প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা অত্যন্ত নাজুক, যা আমাদের উদ্বিগ্ন করে। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুক এবং ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রয়োগ করুক।’’

তিনি আরো বলেন, ‘‘গত ৬ মার্চ মাগুরায় ৮ বছরের শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়েছে। তার শরীরে পশুর মতো আক্রমণ করা হয়েছে, যা আমাদের মানবিকতার পরিপন্থী। যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে।’’ তিনি অভিযোগ করেন, ‘‘বিগত সরকারের আমলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি প্রবর্তন করা হলেও তা কার্যকর হয়নি।’’

এছাড়া, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদিকুর রহমান সাদি বলেন, ‘‘এই ঘটনা আমাদের মানবিকতার কঠিন পরীক্ষা। আমরা শুধুমাত্র অপরাধী গ্রেপ্তারের দাবি করছি না, আমরা চাই এমন দৃষ্টান্তমূলক শাস্তি, যা ভবিষ্যতে এমন ঘৃণ্য অপরাধ থেকে সমাজকে রক্ষা করবে। ধর্ষকের বিরুদ্ধে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’’

শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে, ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তারা বলেছেন, ‘‘শুধু ধর্ষকের গ্রেপ্তার বা সাময়িক শাস্তি দিয়ে কোনভাবেই এর সমাধান সম্ভব নয়, এর স্থায়ী সমাধান প্রয়োজন।’’

বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলে এবং এটি শেষ হয় ঐ একই স্থানে, যেখানে শিক্ষার্থীরা শ্লোগান দেন এবং এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

পবিত্র শবে বরাত আজ

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ১০:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫