সিলেট ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক Logo হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়হোলি আর্টিজান

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়াকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন, রাতে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে ফুচকার দোকানের সামনে ছিলেন অ্যাডভোকেট সুজন মিয়া। সেখানে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।

তিনি আরো বলেন, এ ঘটনার পর স্থানীয়রা সুজন মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের ভাই সুমন জানান, সুজন ঘটনার সময় তার ৩-৪ জন বন্ধুর সঙ্গে পৌরসভার পাশে ফুচকা খেতে গিয়েছিলেন। হঠাৎ করে ২-৩ জন অপরিচিত ব্যক্তি এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কারা ওই সময় তার ভাইয়ের সঙ্গে ছিলেন সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

মুক্তবার্তা২৪.কম/সউহে

Write Your Comment

‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

আপডেট সময় ১২:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫