মৌলভীবাজার ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের ধর্ষণের শিকার সাড়ে তিন বছরের শিশুটির পাশে দাঁড়ালেন এম নাসের রহমান

মৌলভীবাজারের বড়লেখায় পাশবিক নির্যাতনের শিকার তিন বছরের শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। পাশাপাশি মামলার ব্যয়ভার বহন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার রাতে ফোনে ওই শিশুর মায়ের সঙ্গে কথা বলেন এম নাসের রহমান। এসময় তিনি শিশুটির চিকিৎসার সব ব্যয় বহন করবেন বলে জানান। একই সঙ্গে মামলার সঠিক চার্জশিট দিতে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলেও প্রতিশ্রুতি দেন।

শিশুটির মা জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, “বাসার মালিক আমাকে হুমকি দিচ্ছেন, কারণ আমি পুলিশের কাছে নির্যাতনের প্রমাণের কথা বলেছি। ঘটনার দিন তারা শিশুটিকে হাসপাতালে পর্যন্ত যেতে দেয়নি।”

এ সময় নাসের রহমান তাকে আশ্বস্ত করেন এবং আইনি লড়াইয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

গেল ৩ মার্চ সকালে বড়লেখা পৌরসভার গাজিটেকা-আইলাপুর এলাকার একটি দোকান থেকে চকলেট কিনতে গিয়ে ওই শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ায় তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে পড়ে।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি, দোকান মালিক নজরুল ইসলামের ছেলে রেদওয়ান ইসলাম আরিফকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

সোমবার রাতে মৌলভীবাজার থেকে একটি প্রতিনিধি দল শিশুটির মায়ের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, ছাত্রদল নেতা আখলাকুর রহমান জাবের, জামিল আহমেদ তানভীর ও জুবেদ হোসেন।

তারা শিশুটির জন্য ফল ও চকলেট নিয়ে যান এবং শিশুর মায়ের হাতে এম নাসের রহমানের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

ছাত্রদল নেতা জনি আহমেদ বলেন, “শিশুটির চিকিৎসা ও আইনি লড়াইয়ের সমস্ত ব্যয় নাসের রহমান বহন করবেন।”

বর্তমানে শিশুটি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নাসের রহমান জানিয়েছেন, শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তিনি প্রয়োজনে আরও সহায়তা দেবেন।

মুক্তবার্তা২৪.কম ২০২৫/০৩/১২ সউহে

পবিত্র শবে বরাত আজ

মৌলভীবাজারের ধর্ষণের শিকার সাড়ে তিন বছরের শিশুটির পাশে দাঁড়ালেন এম নাসের রহমান

আপডেট সময় ১২:০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫