মৌলভীবাজার ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

রাজনগরে বিএনপির কর্মী সম্মেলন; পতিত হাসিনা ও তার দোসররা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে – এম নাসের রহমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মৌলভীবাজার সদর-রাজনগর আসনের সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, ভারতের কিছু অনলাইন পত্রপত্রিকায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা বলছে, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। কিন্তু বাস্তবে, রাজনগরের কুশিয়ারা নদীর পাড় থেকে দক্ষিণে কামারচাক পর্যন্ত হাজার হাজার হিন্দু পরিবার বসবাস করছে। কোথাও কি কোনো হিন্দু পরিবারের ওপর হামলা হয়েছে? কোনো মন্দিরে আক্রমণ হয়েছে? এসব প্রশ্নের মাধ্যমে তিনি ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাব দিতে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে আহ্বান জানান।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজনগর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের হিন্দু ভাইয়েরা শান্তিতে বসবাস করছে। তাদেরকেই এগিয়ে এসে প্রমাণ করতে হবে যে এসব অপপ্রচার মিথ্যা। কারণ মুসলমানরা এর জবাব দিলে হয়তো কেউ বিশ্বাস করবে না। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বললে তা গ্রহণযোগ্য হবে। তিনি অভিযোগ করেন যে, এসব মিথ্যাচার পতিত হাসিনা ও তার দোসররা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে মদদ দিচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলাল, প্রবাসী বিএনপি নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আবেদ রাজা, মোয়াজ্জেম হোসেন মাতুক, এম এ মুকিত, মোহাম্মদ হেলু মিয়া, আশিক মোর্শারফ, ফখরুল ইসলাম, বকসি মিছবাউর রহমান, মতিন বক্স, মোহাম্মদ আব্দুর রহিম রিপন, মনোয়ার আহমেদ রহমান, আনিছুজ্জামান বায়েছ, স্বাগত কিশোর দাস চৌধুরী, মাহমুদুর রহমান, আশরাফুরজ্জামান খান নাহাজ, দূরুদ আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

এম নাসের রহমান বলেন, “বিএনপির কোনো নেতা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আওয়ামী লীগের সাত মাসের এমপির সাথে যোগ দিলে তাকে দল থেকে সাবধান থাকতে হবে। বিএনপি নেতাদের দলীয় আদর্শের প্রতি সৎ থাকতে হবে।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন করতে এমপি হওয়া লাগে না। আমি ও মরহুম এম সাইফুর রহমান রাজনগরের উন্নয়ন করেছি। আওয়ামী লীগ সরকার রাজনগরের উন্নয়নে তেমন কিছুই করেনি। রাজনগর-বালাগঞ্জ সড়ক ভেঙে গেছে, তবে এই সড়কের কাজের প্রস্তাব পাঠানো হলেও তা বাতিল করা হয়। আমি যোগাযোগ উপদেষ্টার সাথে কথা বলে রাজনগর-বালাগঞ্জ সড়ক এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের প্রকল্প পাস করিয়েছি।

পবিত্র শবে বরাত আজ

রাজনগরে বিএনপির কর্মী সম্মেলন; পতিত হাসিনা ও তার দোসররা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে – এম নাসের রহমান

আপডেট সময় ০১:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪