ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধ বালু ব্যবসায়ী গ্রেফতার

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে জব্দকৃত দুটি ১২ টনি ড্রাম ট্রাক, যেগুলোতে অবৈধভাবে উত্তোলন করা বালু লোড করা হয়েছিল

শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে অবৈধ বালু ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ২৩ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৭:৩০ মিনিটে শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। অভিযানটি শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের আলিশারকুল এলাকার নানু মিয়ার বাড়ির সামনে পরিচালিত হয়।

অভিযানে ১২ টনি দুটি ট্রাকে অবৈধভাবে উত্তোলন করা বালু লোড করার সময় দুইজন বালু ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন:
১. মোস্তফা মিয়া (৫৫), পিতা: মৃত মনির আলী, ঠিকানা: পূর্ব তাজপুর, থানা: ওসমানীনগর, জেলা: সিলেট।
২. মো. ফারুক মিয়া (৩৫), পিতা: মৃত জিতু মিয়া, ঠিকানা: মরড়া, থানা: শায়েস্তাগঞ্জ, জেলা: হবিগঞ্জ।

অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ১২ টনি ড্রাম ট্রাক ও বিপুল পরিমাণ বালু জব্দ করে। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে:
১. একটি সাদা ও নীল রঙের ড্রাম ট্রাক (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২০-৩৭৯০), যার ভেতরে ৮০০ ঘনফুট সিলিকা বালু ছিল। বালুর আনুমানিক মূল্য ১৬,০০০ টাকা।
২. আরেকটি সাদা ও নীল রঙের ড্রাম ট্রাক (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২৪-৫১৯০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের সরকারি ছড়া, জমি এবং হাইল হাওর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি। তিনি পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধ বালু ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৪:১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫