মৌলভীবাজার ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলকে চাঁদাবাজমুক্ত সম্প্রীতি’র শহর বজায় রাখা হবে, মহসিন মিয়া

  • এম এ রকিব
  • আপডেট সময় ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • 659

শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া

মেয়রের দায়িত্বকালীন সময়ে শ্রীমঙ্গলে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী তৈরী হওয়ার সুযোগ পায়নি মন্তব্য করে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেছেন, ‘শ্রীমঙ্গল হচ্ছে একটা সম্প্রীতির শহর। এখানে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি রয়েছে। দেশের অন্যান্য এলাকায় জায়-ঝামেলা হলেও শ্রীমঙ্গলে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। এখানে চাঁদাবাজদের মাথাচাড়া দিতে দিই’নি। আমি জীবিত থাকাবস্থায় চাঁদাবাজমুক্ত সম্প্রীতি’র শহর বজায় রাখা হবে।’

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আতাউর রহমান লাল হাজী’র বাসায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা দেশের সম্পদ বিনষ্ট করেছে, অর্থ পাচার করেছে, তারা যাতে আর ফিরে না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সোচ্ছার হতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে কোন সরকার ছিল না ৩দিন, পুলিশের কার্যকর কোন ভূমিকা ছিল না প্রায় এক সপ্তাহ। তখন দুষ্কৃতিকারীরা যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা সোচ্ছার ছিলাম। একটা কঠিন পরিস্থিতিতে তখন মাঠে থেকে শ্রীমঙ্গলকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছি।’

তিনি আরো বলেন, ‘৫ই আগস্টের পর হিন্দু ধর্মের উপাসনালসহ আমরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে সার্বিক পরিস্থিতি সামাল দিয়েছি। শুধু তাই নয়, পরবর্তিতে বন্যা কবলিত মানুষের পাশে ছিলাম। সিন্ডিকেটের কারনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে আমরা বিনা লাভের দোকান করেছি। দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত সেটা চলমান থাকবে। এতে আমার প্রতিদিন অর্থ লোকসান হচ্ছে, তারপরও সাধারন মানুষের কথা মাথায় রেখে অব্যাহত রেখেছি।’

মহসিন বলেন, ‘শীতপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে শীতের আমেজ সবসময়’ই বেশি থাকে। তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে আমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছি। এই কার্যক্রম আজ পৌরসভার সকল ওয়ার্ডে শেষ হয়েছে। আগামীতে উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে। কোন অসহায় পরিবার বাদ যাবে না আমাদের এই সহযোগিতা থেকে।’

শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আতাউর রহমান লাল হাজী’র সভাপতিত্বে এবং সাবেক পৌর কাউন্সিলর যুবনেতা মো. আব্দুল জব্বার আজাদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মোঃ ইয়াকুব আলী।

এসময় অন্যানের মধ্যে উপস্থিতি ছিলেন- বিএনপি নেতা আতিকুর রহমান জরিপ, এমদাদুল হক, এম এ কাইয়ুম, যুবদল নেতা- টিটু দাস, মোবারক হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পবিত্র শবে বরাত আজ

শ্রীমঙ্গলকে চাঁদাবাজমুক্ত সম্প্রীতি’র শহর বজায় রাখা হবে, মহসিন মিয়া

আপডেট সময় ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪