মৌলভীবাজার ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলে যুবতী হত্যার ঘটনায় প্রেমিক গ্রেফতার

  • এম এ রকিব
  • আপডেট সময় ০৯:৪৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • 571

শ্রীমঙ্গলে প্রেমিকের হাতে যুবতী হত্যার ঘটনায় গ্রেফতার রনজিত সাঁওতাল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক যুবতী হত্যার ঘটনায় রনজিত সাঁওতাল (২১) নামের তার প্রেমিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের ৮নং বস্তির শংকর সাঁওতালের পুত্র এবং একই চা বাগানে ইলেকট্রিশিয়ান। বুধবার দুপুরে ঘটনার সঙ্গে জড়িত রনজিতকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান জানান।

হত্যার শিকার বিশ^মনি দাস (২৫) উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের ৮নং বস্তির মৃত লক্ষীন্দর দাসের মেয়ে। তিনি নিরালা পান পুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ভিকটিমের ভাই সুকমার দাস (২২)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরও জানান, গত মঙ্গলবার ভোররাতে রনজিত সাঁওতালকে তার নিজ এলাকার একটি বিয়ে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার আগে গত ৭ ডিসেম্বর বিশ^মনি দাসের মৃতদেহ উদনাছড়া চা বাগানের ১১নং সেকশন থেকে উদ্ধার করা হয়।

তিনি জানান, হত্যার শিকার বিশ^মনি দাসের সঙ্গে রনজিত সাঁওতালের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। প্রেম থেকে শারীরিক সম্পর্কে জড়িয়ে যান তারা। এক পর্যায়ে বিশ^মনি গর্ভবতী হয়ে পড়েন এবং বিয়ের জন্য চাপ দিতে থাকেন। রনজিত পেটের সন্তান গর্ভপাত ঘটানোর জন্য বিশ^মনিকে ওষুধ কিনে দেন। এতে কাজ না হওয়ায় বিশ^মনি আবারও বিয়ের প্রস্তাব দেন এবং বিয়ে না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দেন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের দিন গত ৫ ডিসেম্বর সকালে সহকর্মীদের সঙ্গে বিশ^মনি দাস কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিরালা পান পুঞ্জিতে যান। ওই দিন বিকেলে বাড়ি ফেরার সময় উদনাছড়া চা বাগানের ১১নং সেকশনের ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে সহকর্মীদের বাথরুমে যাওয়ার কথা বলে তাদের চলে যেতে বলেন বিশ^মনি। সহকর্মীরা চলে যাওয়ার পর তিনি প্রেমিক রনজিত সাঁওতালের সঙ্গে দেখা করেন এবং আবারও বিয়ের প্রস্তাব দেন। রনজিত বিয়ে করতে অপারগতা প্রকাশ করলে সঙ্গে থাকা বিষ পান করেন বিশ^মনি।

বিষপানের পর বিশ^মনির মুখে ফেনা আসে এবং তিনি জোরে জোরে শব্দ করতে থাকেন। এসময় রনজিত তাকে গলায় ওড়না পেঁচিয়ে বাগানের ভেতরে টেনে নিয়ে যান এবং একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।

ঘটনার পর বিশ^মনিকে খুঁজে না পেয়ে বাগানের বিভিন্ন সেকশনে খুঁজতে থাকেন তার পরিবার। এক পর্যায়ে গত ৭ ডিসেম্বর তার লাশ উদনাছড়া চা বাগানের ১১নং সেকশনের ভেতরে একটি গাছের নিচে ওড়না দিয়ে গলায় বাঁধা অবস্থায় দেখতে পান। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

তিনি জানান, রনজিত সাঁওতালকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি পুরো বিষয়টি স্বীকার করেন এবং বিশ^মনির মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থল ত্যাগ করেন বলে থানা পুলিশকে জানান।

পবিত্র শবে বরাত আজ

শ্রীমঙ্গলে যুবতী হত্যার ঘটনায় প্রেমিক গ্রেফতার

আপডেট সময় ০৯:৪৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪