ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা Logo ঈদ ও পর্যটকদের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo তেহরানে পাকিস্তান সেনাপ্রধান-ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক Logo মৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মী হালিমার মৃত্যু Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৩ শিশুর মৃত্যু Logo শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদক কারবারিসহ আটক ৮, উদ্ধার ২২৫ পিস ইয়াবা Logo বিখাউজ মিডিয়া হাউজ-১” — জ্বলন্ত জয়নালদের ছাই পড়ুক ওদের মুখে Logo শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস শ্রমিকদের সংঘর্ষে আহত ২০, সাংবাদিকদের ওপর হামলা

চাঁদাবাজি প্রতিবাদের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

নরসিংদীতে চাঁদাবাজি প্রতিরোধ করার চেষ্টা করায় অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বীরপুর এলাকা থেকে ফেরার পথে আরশীনগর মোড়ে হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল বেলায় আনোয়ার হোসেনের নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় একটি মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শনের পর ফেরার পথে তারা লক্ষ্য করেন, অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা নেওয়া হচ্ছে। দুইজনকে হাতেনাতে আটক করলে পিছন থেকে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালায়।

হামলায় আহত হন আনোয়ার হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য। আনোয়ার হোসেনের ঘাড়, পাসহ বিভিন্ন স্থানে আঘাত হয়েছে এবং আহত পুলিশ কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানা কবির বলেন, আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার ঘাড় ও পায়ে রক্ত জমে গেছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আমি দুইজনকে আটক করলে মুহূর্তের মধ্যে ৪০-৫০ জন মিলে আমার ওপর হামলা চালায়। আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আনোয়ার হোসেন জানিয়েছেন, হামলায় জড়িতরা মূলত আরশীনগর মোড়ের কাছে সিএনজি স্টেশনের ইজারাদারের লোকজন। তারা আটককৃতদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হাইকোর্টের রাস্তায় চাঁদাবাজি নিষিদ্ধের নির্দেশ থাকলেও এ ধরনের ঘটনা ঘটছে বলে তিনি মন্তব্য করেছেন।

অপরদিকে, সিএনজি স্টেশনের ইজারাদার আলমগীর হোসেন বলেন, পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। পুলিশের বাধার কারণে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এই ঘটনার খবর মিথ্যা ও ভিত্তিহীন।

ট্যাগ

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চাঁদাবাজি প্রতিবাদের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

আপডেট সময় ০৭:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫