ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক

মৌলভীবাজারের শেরপুরে অবস্থিত শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতির কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

জানা গেছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণের মতো একাধিক অনিয়মের অভিযোগে রবিবার ২৬ আগস্ট সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানান। শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দাখিল করেন।

অবশেষে, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান। তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন যে, তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী নিশ্চিত করেছেন যে, হাবিবুর রহমান তার পদ থেকে পদত্যাগ করেছেন।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক

আপডেট সময় ০৮:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪