সিলেট ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

এআই জেনারেট ছবি

সিলেট মহানগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগষ্ট) সকালে রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-ওই বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) এবং তাদের গৃহপরিচারিকা (২৫)।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিস্তারিত এবং নিহতদের মৃত্যুর কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ

Write Your Comment

সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬