মৌলভীবাজার ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

নিউইয়র্কের মেয়র হয়েই ট্রাম্পকে মামদানির হুঁশিয়ারি: ‘ভলিউম বাড়ান’

জোহরান মামদানি

নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। বিজয়ী ভাষণে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় থেকেই মামদানির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নিজের দলের প্রার্থীকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেন এবং নিউইয়র্কবাসীকে কুমোর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মামদানি বিজয়ী হয়েছেন।

ভোটের ফলাফল নিশ্চিত হওয়ার পর ব্রুকলিনে সমর্থকদের উল্লাসের মধ্যে বিজয়ী ভাষণ দিতে আসেন জোহরান মামদানি। মঞ্চে উঠতেই ‘জোহরান, জোহরান’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আজ আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে, আশা এখনো বেঁচে আছে। নিউইয়র্কবাসী এখন তাদের নেতাদের কাছ থেকে আরও সাহসী ভূমিকা আশা করবে।”

ভাষণের এক পর্যায়ে তিনি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার চারটি শব্দ: টার্ন দ্য ভলিউম আপ।” যার অর্থ, ‘আওয়াজ আরও বাড়ান।’ তিনি আরও বলেন, “আপনি যদি আমাদের কারও কাছে পৌঁছাতে চান, তবে আপনাকে আমাদের সবার ওপর দিয়ে যেতে হবে।”

আশ্চর্যজনকভাবে, জোহরান যখন এই বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে লেখেন, “…এবং এটি শুরু হলো!”

রাজনৈতিক অন্ধকার সময়ে নিউইয়র্ককে ‘আলোর বাতিঘর’ হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করে জোহরান মামদানি তাঁর ভাষণ শেষ করেন।

পবিত্র শবে বরাত আজ

নিউইয়র্কের মেয়র হয়েই ট্রাম্পকে মামদানির হুঁশিয়ারি: ‘ভলিউম বাড়ান’

আপডেট সময় ০১:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫