সিলেট ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক Logo হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়হোলি আর্টিজান Logo ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধারনিখোঁজ ছাত্রী

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে কানাডায় বিজয় র‍্যালি

  • শাহ কামরুল
  • আপডেট সময় ১১:১৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • 827

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের ১ম বর্ষপূর্তি উপলক্ষে টরন্টোতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হলো এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা। অনুষ্ঠানটি আয়োজন করে “সংগঠিত বাংলাদেশি কমিউনিটি, টরন্টো, কানাডা”।

অনুষ্ঠান শুরু হয় স্থানীয় সময় বিকেল ৭টায় টরন্টোর নিশিতা গ্রোসারি কর্ণার প্রাঙ্গণ টরন্টোতে। র‍্যালিতে অংশগ্রহণ করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, সংস্কৃতি কর্মী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। জাতীয় পতাকা ও নানা ব্যানার হাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে র‍্যালিতে অংশ নেন প্রবাসীরা।
ব্যানারে লেখা ছিল— “ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি”।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে বক্তব্য রাখেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ। বক্তারা বলেন,

“ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এক অবিস্মরণীয় অধ্যায়। প্রবাসে থেকেও আমরা এই আন্দোলনের প্রতি আমাদের অঙ্গীকার প্রকাশ করছি।”

অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া নতুন প্রজন্মকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে নানা সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তারা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে কানাডায় বিজয় র‍্যালি

আপডেট সময় ১১:১৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫