ঢাকা 1:55 pm, Sunday, 29 March 2026

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে ৭ দিনের জন্য স্থগিতাদেশ জারি করেছেন আপিল বিভাগ

ফাইল ছবি

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৭ দিনের জন্য স্থগিতাদেশ জারি করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে এ সময়ের মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজের প্রার্থিতার বিপক্ষে চেম্বার জজ আদালতে আপিল করেন নির্বাচন কমিশন। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি এম এনায়েত রহিমের একক বেঞ্চে আপিল শুনানি হয়।

আপিলের শুনানি শেষে বিচারপতি আপিলটি যৌথ বেঞ্চে পাঠিয়ে আজ বৃহস্পতিবার আদেশের তারিখ ধার্য করেন।

জানা গেছে, গত ২৮ এপ্রিল চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ ড. উর্মি বিনতে সালাম। এরপর তিনি মনোনয়নপত্র ফিরে পেতে উচ্চ আদালত রিট আবেদন করেন।

গত ৯ মে চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

ট্যাগ

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে ৭ দিনের জন্য স্থগিতাদেশ জারি করেছেন আপিল বিভাগ

আপডেট সময় 08:09:44 am, Thursday, 16 May 2024