সিলেট ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে তেল-গ্যাসের অবৈধ মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উপজেলার বিভিন্ন তেলের পাম্প ও ডিপোতে তদারকি কার্যক্রম জোরদার করেছেন উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে ন্যাশনাল ট্রেডিং এর সত্যজিৎ সরকার ও শান্ত এন্টারপ্রাইজ এর শান্ত সরকার নামের দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই দুই দোকানে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা অতিরিক্ত তেল ও এলপিজি গ্যাস ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

মুক্তবার্তা২৪.কম/ সউহে

ট্যাগ

Write Your Comment

২২৬ মাদরাসায় একজনও পাস করেনি

শ্রীমঙ্গলে তেল-গ্যাসের অবৈধ মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৯:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬