মৌলভীবাজার ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারে ‘প্রথম পরীক্ষা’তে ২৬৮ শিক্ষার্থী অনুপস্থিত

শ্রীমঙ্গলের একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে উপাধ্যক্ষ ড. আব্দুস শহিদ। ছবি: মুক্তবার্তা২৪

সারাদেশের ন্যায় মৌলভীবাজারে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং শান্তির্পূণ পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৩। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত মৌলভীবাজারের ৭ উপজেলার ৪৪টি পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষায় মোট ২৬৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

জেলা শিক্ষা শাখার সহকারী কমিশনার সাফকাত হোসেন বলেন, চলতি বছর মৌলভীবাজার জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৩৯৫ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ২৪ হাজার ৬৭৮ জন, দখিল পরীক্ষায় ৩৯৪২ জন এবং ভেকেশনাল পরীক্ষায় ৭৭৫ জন শিক্ষার্থী। তবে পরীক্ষার প্রথম দিনে এসএসসি পরীক্ষায় ১৮৮ জন, দখিল পরীক্ষায় ৭০ জন এবং ভেকেশনাল পরীক্ষায় ১০ জনসহ মোট ২৬৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

চলছে এসএসসি পরীক্ষা

তিনি আরো জানান, পুরো জেলার ৭ উপজেলায় ৪৪টি পরীক্ষা কেন্দ্রের মাঝে এসএসসি পরীক্ষা কেন্দ্র ২৬টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ৯টি এবং ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র ৯টি। এদিকে, শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, দি বাডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রয়োজনীয় নিরাপত্তায় ভরা ছিল প্রতিটি কেন্দ্র। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় দিচ্ছে। অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

এ সময় তার সাথে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ভিক্টোরিয়া-বাডস পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র-সচিব অয়ন চৌধুরী, দি বাডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, বাডস ভ্যানুর কেন্দ্র-সচিব নোমান আহমেদ সিদ্দিকী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহসভাপতি বিজয় কান্তি ভট্টাচার্য, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহমেদ, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, মুক্তবার্তা২৪,কম এর সম্পাদক ও প্রকাশক শাহাব উদ্দিন আহমদ প্রমুখ।

এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় এ অনুপস্থিতির বিষয়ে যোগাযোগ করা হলে জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) মোহাম্মদ ফজলুর রহমান বলেন, এদের অনুপস্থিতির সঠিক কারণ আমাদের জানা নেই। তবে আমরা এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারদের কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চাইবো। তারপর আপনাদের বলা যাবে।

ট্যাগস :

পবিত্র শবে বরাত আজ

মৌলভীবাজারে ‘প্রথম পরীক্ষা’তে ২৬৮ শিক্ষার্থী অনুপস্থিত

আপডেট সময় ০১:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩